২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শত্রুতা করে গাছ কাটা

ঝিনাইদহের শৈলকূপায় পল্লীতে শত্র"তা করে এক ব্যক্তির বাগানের দেড় হাজারের বেশি গাছ কেটে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকূপায় পল্লীতে শত্র"তা করে এক ব্যক্তির বাগানের দেড় হাজারের বেশি গাছ কেটে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে রামচন্দ্রপুর গ্রামের আহম্মেদ আলীর বাগানের ১৪শ কলা ও আড়াইশ মেহগনি গাছ কেটে নেয় দুর্বৃত্তরা। সোয়া তিন বিঘা জমিতে কলা বাগান করেছিলেন আলী, কলা গাছের সারির মাঝে লাগিয়েছিলেন মেহগনি গাছ। রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টির মধ্যে রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছ কেটে ধ্বংস করে বাগানেই ফেলে যায়। "গ্রাম্য শত্র"তার কারণে এ কাজ করা হয়েছে," বলেন তিনি। বাগানের মালিক আলী জানান, জমিজমা নিয়ে গ্রামের এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ রয়েছে। তার জের ধরে এ কাজ করা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.