ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা জজ ও এর সমপর্যায়ের ১২ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বদলিকৃতদের মধ্যে রাজশাহী শ্রম আদালতের চেয়ারম্যান কবিতা খানমকে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ, নাটোরের জেলা ও দায়রা জজ হাসান শহীদ ফেরদৌসকে রংপুরের জেলা ও দায়রা জজ, রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাহিদুল ইসলামকে নাটোরের জেলা ও দায়রা জজ, বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেবুন নেছাকে মেহেরপুরের জেলা ও দায়রা জজ, সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বিমল চন্দ্র সিকদারকে মাদারীপুরের জেলা ও দায়রা জজ করা হয়েছে।
নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ এনায়েত হোসেনকে ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল-৩ এর সদস্য, ফরিদপুরের বিশেষ জজ মো. মজিবুর রহমানকে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিশেষ জজ, বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহফুজা বেগমকে খুলনার প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য, ব্রাহ্মণবাড়ীয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামসুন নাহার বেগমকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ-সচিব (লিগ্যাল) করা হয়েছে।
এছাড়া নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদিকুল ইসলাম তালুকদারকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এ কে এম মোস্তফা দেওয়ানকে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ এবং মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদাকে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/১৮৩৪ ঘ.
bdnews24