২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ৪ বাংলাদেশি নারী উদ্ধার

ভারতের কর্ণাটকে দেহ ব্যবসায় বাধ্য হওয়া চার বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 07:24 PM

Updated : 25 Apr 2022, 11:42 PM

আগরতলা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কর্ণাটকে দেহ ব্যবসায় বাধ্য হওয়া চার বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশিকে। ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, দেহ ব্যবসার শিকার রেশমা নামের একজনের অভিযোগের ভিত্তিতে তাদের উদ্ধার করা হয়। গ্রেপ্তার বাংলাদেশি মোহাম্মদ বাবু বিশ্বাসের (২২) বাড়ি যশোরে। তিনি পশ্চিমবঙ্গ দিয়ে ওই নারীদের কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরে নিয়ে যান। ভারতে তাদের কাজ দেওয়ার কথা বলে নিয়ে গেলেও সেখানে যাওয়ার পর তাদের দেহ ব্যবসায় বাধ্য করেন তিনি। উদ্ধার হওয়া নারীদের কারো বৈধ পাসপোর্ট নেই। পুলিশ তাদের উদ্ধারের সময় তিন লাখ রূপি সমমূল্যের বিভিন্ন দ্রব্য জব্দ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০১১৬ ঘ.