ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপত্তিকর কাজে বাধ্য করাতে না পেরে গালমন্দ করায় একই ঘরের বাসিন্দা সোলায়মানকে কুপিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছেন গ্রেপ্তার নুরুজ্জামান।
মারধর ও গালমন্দ করার কারণে ব্যবসায়ী সোলায়মান ওরফে স্বপনকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে হত্যাকারি নুরুজ্জামান।
শনিবার সকালে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তারের পর রোববার নুরুজ্জামানকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
তিনি জানান, হত্যার সময় বাপ্পি নামে একজন তাকে সহায়তা করে।
সোলায়মানের সঙ্গে একই ঘরে থাকতেন নুরুজ্জামানা ও বাপ্পি।
গত ২৮ অগাস্ট উত্তরা থানার আওলাদ এভিনিউ'র ৬ নম্বর সেক্টরের ২ নম্বর বাসায় খুন হন মোবাইল ফোনের ফ্লেক্সিলোড ব্যবসায়ী নুরুজ্জামান।
গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুরুজ্জামানকে তার শ্বশুড়বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থেকে গ্রেপ্তার করা হয়। বাপ্পিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি জানান, নুরুজ্জামানকে গ্রেপ্তারের পর তিনি হত্যার কথা স্বীকার করেছেন।
নুরুজ্জামান বলেন, সোলায়মান বদ মেজাজি ছিলেন। ইচ্ছার বিরুদ্ধে বাপ্পির সঙ্গে প্রায় আপত্তিকাজ করতেন। এসব কারণে সোলায়মান বাবা-মা নিয়ে বাপ্পিকে গালাগাল করতেন।
"সোলায়মান আমাকে আপত্তিকর কাজে বাধ্য করাতে না পেরে মারধর ও গালাগাল করতো। এরপরই বাপ্পির সঙ্গে বসে তাকে শায়েস্তা করার পরিকল্পনা নেই।"
পরিকল্পনা অনুযাযী ঘটনার দিন সকালে চাপাতি দিয়ে সোলায়মানের মাথায় আঘাত করেন বলে জানান নুরুজ্জামান।
তিনি জানান, এ সময় বাপ্পি সোলায়মানকে ধরে ছিলেন। পরে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে তারা দুজন চলে যান।
নুরুজ্জামান বলেন, "খুন করার ইচ্ছা ছিল না, শুধু শায়েস্তা করতে চেয়েছিলাম"।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩৩৩ ঘ.
bdnews24