ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজলায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
শনিবার দুপুরে মিরমন-চাতর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মেয়েটিকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির (১০) বাবা সাংবাদিকদের জানান, দুপুরের দিকে গরু ও ছাগলের জন্য ঘাস আনতে বাড়ির অদূরে মাঠে যায় তার মেয়ে।
মাঠে একা পেয়ে গ্রামের কুদ্দুস (২৫) তাকে ধর্ষণ করে। প্রায় দুইঘণ্টা পর রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে সে বাবা-মাকে ঘটনাটি জানায়।
হরিপুর থানার ওসি হুমায়ুন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়েটির অবস্থা এখন ভালো নয়। কুদ্দুস পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৮ ঘ.
bdnews24