২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার পাঁচগাছি শান্তিরাম গ্রামের খত্রিয়পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান (২৫) উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের বকতার আলীর ছেলে। সুন্দরগঞ্জ থানার ওসি হাসান ইনাম এলাকাবাসীর বরাত দিয়ে সাংবাদিকদের জানান, গ্রামের এক ব্যক্তির মুদি দোকানে চুরি সন্দেহে আনিছুরকে আটক করে এলাকাবাসী। তাদের গণপিটুনিতে আনিছুর মারা যায়। পুলিশ সকালে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি। সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আইয়ুব হামিদ বাদি হয়ে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/আরএ/১৭২৭ ঘ.