২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ নোমানকে ঢাকায় আনা হচ্ছে

উন্নত চিকিৎসার জন্য বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 07:25 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নত চিকিৎসার জন্য বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুর পৌনে ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নোমানকে ঢাকা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শে স্যারকে (নোমান) ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হবে। সেখানে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে দুয়েক দিনের মধ্যে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। গত রোববার হৃদরোগে আক্রান্ত হলে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত সেন্টার ফর স্পেশালিস্ট কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) এ ভর্তি করানো হয় সাবেক মৎস ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমানকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএ/১৩০৮ ঘ.