২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা শহীদ আব্দুল জব্বারের স্ত্রী আর নেই

বায়ান্নের ভাষা আন্দোলনের শহীদ আব্দুল জব্বারের স্ত্রী আমেনা খাতুন আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ময়মনসিংহ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজহ টোয়েন্টিফোর ডটকম)- বায়ান্নের ভাষা আন্দোলনের শহীদ আব্দুল জব্বারের স্ত্রী আমেনা খাতুন আর নেই। সোমবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুঁচি গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান পরিবারের সদস্যরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। শহীদ জব্বারের একমাত্র ছেলে নুরুল ইসলাম বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বাদ আছর গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে আমেনাকে দাফন করা হয় বলে জানান বাদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৫ ঘ.