২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস পেলো যমুনা সার কারখানা

সাড়ে পাঁচ মাস পর দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

জামালপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে পাঁচ মাস পর দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। সোমবার সকালে জামালপুরের তারাকান্দিতে অবস্থিত এই কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হয়। সঙ্কট দেখিয়ে চলতি বছরের ২৬ মার্চ কারখানায় গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। যমুনা সার কারখানা শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, সকালে গ্যাস সংযোগ দেওয়ার ফলে কারখানাটি উৎপাদনে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তবে পুরোপুরি উৎপাদনে যেতে কমপক্ষে ১০ দিন সময় লাগবে। গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ার পর থেকেই পুনরায় গ্যাস সংযোগ ও উৎপাদনের দাবিতে সরিষাবাড়ি নাগরিক কমিটি ধারাবাহিকভাবে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও কারখানা ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলো। কারখানাটিতে প্রতিদিন এক হাজার সাতশ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়। এ ব্যাপারে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত কুমার দেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪০ ঘ.