মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শুক্রবার প্রাইভেটকার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
বিকালে ঢাকা-দোহার সড়কের বালুসুর বউবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহুয়া আক্তার (১০) বালাসুর গ্রামের মোয়াজ্জেম ব্যাপারীর মেয়ে।
র্যাবের ভাগ্যকূল ক্যাম্পের কমান্ডার লুৎফর রহমান জানান, বিকাল সাড়ে ৪টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
চালকসহ কারটি আটক করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫১ ঘ.
bdnews24