চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে অবস্থিত বেসরকারি ক্লিনিকে আগুনে সিসিইউ কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ছয়তলায় অবস্থিত করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) কক্ষে এ আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তৌফিকুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০তলা ভবনের হাসপাতালটির ষষ্ঠ তলায় অবস্থিত সিসিইউ কক্ষের এয়ার কন্ডিশনারে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে।
পরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই কর্মকর্তা আরো জানান, আগুনে সিসিইউ কক্ষের যন্ত্রপাতি এবং একটি বেড পুড়ে গেছে। এতে ক্ষতির আনুমানিক পরিমাণ পাঁচ লাখ টাকা।
মেট্রোপলিটন হাসপাতালের সিসিইউ কক্ষটি স¤প্রতি চালু করা হয়।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৪১ ঘ.
bdnews24