মৌলভীবাজার, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদরে বুধবার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এরা হলো বঙ্গবীর রোডের আব্দুর রাজ্জাকের মেয়ে শামসুনি বেগম (৬) ও পাশের বাসার ধলাই মিয়ার মেয়ে সীমা বেগম (৬)।
স্থানীয় সাংবাদিক মামুন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে বাসার পেছনের পুকুরে তাদের ভাসতে দেখে আব্দুর রাজ্জাক প্রতিবেশীর সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।
সেখানে চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৮ ঘ.
bdnews24