২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবক খুন

নগরীর কোতোয়ালী থানার জামতলা এলাকায় মঙ্গলবার ভোরে এক যুবক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 04:31 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

চট্টগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালী থানার জামতলা এলাকায় মঙ্গলবার ভোরে এক যুবক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছে। নিহত সাইফুল (২২) জামতলা ১৪ নম্বর বস্তির আলী আব্বাসের ছেলে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহাগ রানা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোতোয়ালী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে একটি দোকানে সাইফুলসহ কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিল। নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুলকে ছুরিকাঘাত করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ওসি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত সবাই চুরি ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আশঙ্কাজনক অবস্থায় সাইফুলকে হাসপাতালে আনা হয়। সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/ডিডি/২২১০ ঘ.