ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
তবে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে এ জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে।
মঙ্গলবার ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঈদুল ফিতরের জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দান পুরোপুরি প্রস্তুত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জাতীয় ঈদগাহ ময়দানের জামাতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক ও রাজনীতিকসহ সর্বস্তরের নাগরিকরা অংশ নেবেন।
প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন।
বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত প্রতিঘণ্টায় একটি করে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
ডিসিসি জানায়, জাতীয় ঈদগাহ ময়দানের দক্ষিণ দিকে আলাদা প্রবেশ পথসহ মহিলাদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রদূত ও কূটনীতিকদের স্ত্রীদের জন্যও আলাদা জায়গা রাখা হয় সেখানে।
মুসল্লি¬দের জন্য ঈদগাহ ময়দানে ওজুর পানি সরবরাহ ব্যবস্থা এবং ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন করেছে ডিসিসি।
ডিসিসির উদ্যোগে এবার মহানগরীর ৯০টি ওয়ার্ডে ৩৬০টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠসহ মোট ৩৬১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্ল¬াজায় সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৯টায়। এছাড়া সলিমুল্ল¬াহ মুসলিম হল মসজিদে সকাল ৮টায়, শহীদুল্ল¬াহ হল লনে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
রাজধানীর আরো ঈদ জামাত
চারটি জামাত: মহাখালীর মসজিদে গাউছুল আজম বড় পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ:) কমপে¬ক্সে চারটি জামাত হবে। প্রথমটি সকাল ৭টায়, দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায় এবং চতুর্থ ও শেষ জামাত হবে সকাল ১০টায়।
তিনটি জামাত: সায়েদাবাদ পাক দরবার শরিফ বড় জামে মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয়টি সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। আরামবাগের বাবে রহমত দেওয়ানবাগ দরবার শরীফে ঈদের তিনটি জামাত হবে। প্রথমটি সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল ৯টায় এবং তৃতীয়টি সকাল ১০টায়। ইসলামবাগ ঈদগাহ ময়দানে তিনটি জামাত হবে। প্রথমটি সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল ৯টায় এবং তৃতীয়টি সকাল ১০টায়।
দুটি জামাত: পল্লবীর মসজিদ বায়তুল ফালাহ কমপে¬ক্সে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয়টি সাড়ে ৮টায়, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং পরেরটি সোয়া ৮টায়, কামরাঙ্গীর চর আশরাফবাদ জামেয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসায় প্রথম জামাত হবে পৌনে ৭টায়, পরেরটি সকাল সাড়ে ৮টায়, আমিজমপুর ছোট দায়রা শরীফ দায়েমীয়া শাহী মসজিদে প্রথম জামাত সকাল ১১টায় এবং পরেরটা সকাল সাড়ে ১১টায়, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ি মরিয়ম বিবি শাহী মসজিদে প্রথমটি সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল ১০টায়, হাজারীবাগ পার্ক মাঠে সকাল সাড়ে সাতটায় এবং সকাল সাড়ে ৮টায়, উত্তরায় মসজিদ ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ আল মাগফেরায় প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয়টি ৯টায়, পুরান ঢাকার লালবাগের বড়ভাট মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয়টি সকাল ৯টায়, মিরপুর ১১নম্বর সেকশনের মসজিদ বায়তুল ফালাহ কমপে¬ক্সে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
সময়ভিত্তিক জামাত
সকাল সাড়ে ৭টা: বাংলাদেশ মসজিদ মিশন, লক্ষ্মীবাজার মিয়া সাহেব বাড়ি জামে মসজিদ, হাজারীবাগ পার্ক মাঠ মসজিদ, নয়া পল্টন জামে মসজিদ, গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠ, মসজিদে গাউসুল আজম ও পল্লবী বায়তুল ফালাহ কমপে¬ক্স।
সকাল পৌনে ৮টা: খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ঈদগা ময়দান, পশ্চিম রামপুরা ওয়াপদা রোড মোহাম্মদীয়া দারুল উলুম জামে মসজিদ, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, ৬ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ ও পল্ল¬বীর ঈদগাহ ও বাজার কমপে¬ক্স।
সকাল ৮টা: ধানমন্ডি ঈদগাহ ময়দান, বুয়েট জামে মসজিদ, এলিফেন্ট রোড এরোপে¬ন মসজিদ, শেরে বাংলানগর গণভবন জামে মসজিদ, কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ, মগবাজার টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদ, আজিমপুর স্যার সলিমুল¬াহ মুসলিম এতিমখানা মাঠ, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার মসজিদ-এ-তৈয়্যেবিয়া, ফার্মগেট মসজিদ বায়তুশ শরফ, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, সিদ্ধেশ্বরী হাইস্কুল জামে মসজিদ প্রাঙ্গণ, চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদ, মিরপুর ১২ নম্বর সেকশন ব্লক-এ হারুন মোল¬া ঈদগাহ মাঠ, মিরপুর ২/২, দারুসসালাম ফুরফুরা শরিফের জামে মসজিদ, উত্তরখানের মৈনারটেক উচ্চ বিদ্যালয় মাঠ ও মগবাজার কাজী অফিস লেন বাইতুল কোরআন জামে মসজিদ।
সকাল সোয়া ৮টা: গেন্ডারিয়া ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ ও শ্যামলীর এসওএস শিশু পল্ল¬ী জামে মসজিদ।
সকাল সাড়ে ৮টা: গুলশান সেন্ট্রাল মসজিদ এবং ঈদগাহ ময়দান, নারিন্দা মশুরীখোলা শাহ সাহেব বাড়ি জামে মসজিদ, পল¬বী সিটি ক্লাব মাঠ, কলাবাগান বশির উদ্দিন রোড জামে মসজিদ ও মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়া ঈদগাহ।
সর্বশেষ ঈদ জামাত: আজিমপুর ছোট দায়রা শরিফ দায়েমীয়া শাহী জামে মসজিদে সকাল সাড়ে ১১টায় সর্বশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রাজধানীর পাশের এলাকায় ঈদ জামাত: গাজীপুরের রাজবাড়ি ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া একই সময়ে টঙ্গী পাইলট হাই স্কুল এন্ড গার্লস কলেজ মাঠ, টঙ্গী অলিম্পিয়া মসজিদ, টঙ্গী বাজার বড় মসজিদ, মারকুন ঈদগাহ, মাছিমপুর ঈদগাহ, পাগার ঈদগাহ, বড় দেওড়া ঈদগাহ, দত্তপাড়া ঈদগাহ ও গাজীপুরা ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৮টায় চান্দনা চৌরাস্তায় কেন্দ্রীয় ঈদগাহ, গাজীপুর পুলিশ লাইন, ভোগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ, বাসন সড়ক বড় মসজিদ ঈদগাহ, বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদ, কোনাবাড়ি পারিজাত ঈদগাহ, কাশিমপুর ঈদগাহ, ভাওয়াল মির্জাপুর ঈদগাহ, শালনা মাদ্রাসা ঈদগাহ, উত্তর শালনা ডাকবাংলো ঈদগাহ, পূবাইল ঈদগাহ, বাড়িয়া ঈদগাহ ও পূবাইল মাঝুখান ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/সিএস/ডিডি/২১৩৫ ঘ.
bdnews24