ঝিনাইদহ, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় হাজরামিনা গ্রামে মোকাদ্দেস আলীর (৩০) মৃত্যু হয়।
জহির শেখ নামে এক প্রতিবেশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘরের ভিতরে বিদ্যুতের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে মোকাদ্দেস বিদ্যুৎস্পৃষ্ট হন।
শৈলকুপা থানার ওসি ছগির মিয়া জানান, এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১২ ঘ.
bdnews24