২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সিএনজি ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ ৩

গাজীপুরের টঙ্গীতে একটি সিএনজি ফিলিং স্টেশনে আগুনে তিনজন পুড়ে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 12:14 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

গাজীপুর,অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে একটি সিএনজি ফিলিং স্টেশনে আগুনে তিনজন পুড়ে গেছেন। মঙ্গলবার সকালে চেরাগআলী এলাকার আফতাব সিএনজি ফিলিং স্টেশনের পাওয়ার ইউনিটে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়েছেন ওই স্টেশনের প্রকৌশলী হাফিজুর রহমান (৩৫), কর্মচারী শনিলাল (২৫) ও মাসুদ (২০)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন জেনারেটর, বৈদ্যুতিক পাওয়ার ইউনিট ও ক¤েপ্রসার ইউনিটে ছড়িয়ে পড়ে। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় পৌনে একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ের সঠিক কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আট কোটি টাকা বলে জানান এই দমকল কর্মকর্তা। তবে আফতাব ফিলিং স্টেশনের বিপণন কর্মকর্তা মাহবুবুর রহমান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা বলে দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৭ ঘ.