২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশার ধাক্কায় পুলিশ কর্মকর্তা আহত

অটোরিকশার ধাক্কায় মানিকগঞ্জ সদর থানার ওসি আবু তাহের মিয়া আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার অ্যাপোলো হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 10:43 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

মানিকগঞ্জ, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটোরিকশার ধাক্কায় মানিকগঞ্জ সদর থানার ওসি আবু তাহের মিয়া আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার অ্যাপোলো হাসাপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোরে শহরের খালপাড় সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় সদর থানা কর্তৃপক্ষ। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেহরি খাওয়ার পর ভোর সাড়ে ৪টার দিকে হাঁটতে বের হন তাহের। এ সময় খালপাড় সেতুর কাছে একটি অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। অটোরিকশাটির হেডলাইট জ্বালানো ছিলো না জানিয়ে মনির বলেন, প্রথমে তাহেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। তার মাথায় রক্তক্ষরণ হচ্ছে বলে জানান এসআই। অটোরিকশার চালক আক্তার হোসেনকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৩৬ ঘ.