ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে কূটনীতিক ও সর্বস্তরের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া।
বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার জানান, ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে সকাল ১১টা থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দলের চেয়ারপার্সন খালেদা।
সকাল ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত কূটনীতিক ও দাতা দেশের প্রতিনিধিদের সঙ্গে এবং দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া।
শুভেচ্ছা বিনিময়ের পর তিনি শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বলে জানান রিজভী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৫৪৭ ঘ.
bdnews24