২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীর চরে আট জন অগ্নিদগ্ধ

রাজধানীর কামরাঙ্গীর চরে পানির রির্জাভ ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে আট জন অগ্নিদগ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 09:43 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীর চরে পানির রির্জাভ ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে আট জন অগ্নিদগ্ধ হয়েছে। আহতরা হলেন, বাড়ির মালিক হাজি রফিকুল ইসলাম (৬০), মো.নাসির (২৫), নজরুল ইসলাম (৩২), মো.শামীম (২৪), সুজন (২৮), জুয়েল (৩৪) জাহাঙ্গীর (৩২) ও মো.সোহেল (৩০)। পুলিশ জানায়, কামরাঙ্গীর চরের নুরবাগের পাঁচ নম্বর গলির হাজি রফিকুল ইসলামের বাড়ির চার তলার নিচ তলায় মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কামরাঙ্গীর চর থানার ওসি মো.নাসির উল্লাহ জানান, রির্জাভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় মূল বিদ্যুতের লাইন থেকে তার টেনে একটি বাল্বে সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হয়। ট্যাঙ্কে গ্যাস জমে থাকায় বাল্ব বিষ্ফোরিত হয়ে রির্জাভ ট্যাঙ্কে ও আশপাশে যারা ছিলেন তারা অগ্নিদগ্ধ হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি। তবে আহতদের কোন তিন জন আশঙ্কাজনক তা ওসি জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫৪০ ঘ.