২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জের পাটুরিয়ায় গাড়ির দীর্ঘ সারি

ঈদে ঘরমুখো মানুষের চাপে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সোমবার রাত থেকে পাটুরিয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 07:34 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

মানিকগঞ্জ, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে ঘরমুখো মানুষের চাপে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সোমবার রাত থেকে পাটুরিয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের অন্তত সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ চলাচল করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। এ যানজটের কবলে পড়ে দুর্ভোগেপড়েছেন হাজার হাজার ঘরমুখো মানুষ। বিআইডব্লিউটিসি'র আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ১০টার পর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। নদী পার হতে আসা প্রায় চার শতাধিক যাত্রীবাহী বাস এবং দেড় শতাধিক ছোট যানবাহন ঘাটে এসে আটকা পড়ে। এসব যানবাহনের লম্বা লাইন ঢাকা-পাটুরিয়া মহাসড়কের আড়পাড়া পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঈদে ঘরমুখো মানুষের চাপে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান আশরাফ। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নয়টি রো রো (বড়) ও একটি কে-টাইপ ছোট ফেরি যানবাহন পারাপার করছে। মাওয়া-কাওড়াকান্দি রুটের ফেরি ঘাটেও যানজট ক্রমেই বাড়ছে। মঙ্গলবার সকাল ১০টায় মাওয়া ঘাটে ১৭০টি বিভিন্ন ধরনের যান পারাপারের অপেক্ষায় ছিলো বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩২৩ ঘ.