২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বাসচাপায় শিশুর মৃত্যু

নোয়াখালী জেলা শহরে সোনাপুর-বেগমগঞ্জ সড়কে বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 05:15 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

নোয়াখালী, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী জেলা শহরে সোনাপুর-বেগমগঞ্জ সড়কে বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে শহরের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত রনি (৮) স্থানীয় কৃষক নুরুল হুদার ছেলে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে রনি তার দুই বন্ধুসহ সোনাপুর-বেগমগঞ্জ সড়কে হাঁটছিলো। এ সময় সোনাপুর থেকে ঢাকাগামী একুশে পরিবহনের একটি বাস রনিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দু'জন অক্ষত রয়েছে। বাসটি আটক করা যায়নি বলে জানান এসআই।। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১১১৩ ঘ.