২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে রিভলবারসহ ৩ যুবক গ্রেপ্তার

মৌলভীবাজার সদর উপজেলায় রিভলবার ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 06:41 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

মৌলভীবাজার, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার সদর উপজেলায় রিভলবার ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে বেড়িরপাড় এলাকায় একটি প্রাইভেটকার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তারা র‌্যাবকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে কেউ আহত হয়নি বলে র‌্যাব জানায়। গ্রেপ্তার যুবকরা হলেন রাজন আহমদ (২৬), সবুজ মিয়া (২৪) ও সোহেল আহমদ (১৮)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনজুর আহমদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে শাহ মোস্তফা রোড দিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে দুটি বিদেশি রিভলবার ও সাত রাউন্ড গুলিসহ এ তিন যুবককে গ্রেপ্তার করা হয়। রাত পৌনে ১২টায় ফোনে র‌্যাব কর্মকর্তা মনজুর বলেন, গ্রেপ্তার তিন যুবক অস্ত্র বেচাকেনায় জড়িত। তাদের নিয়ে অস্ত্রের সন্ধানে এবং সহযোগীদের গ্রেপ্তারে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মামলা করা হবে বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৯ ঘ.