২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে প্রবাসীর মাসহ দুই বৃদ্ধা খুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্রবাসীর মাসহ দুই বৃদ্ধা খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 06:24 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্রবাসীর মাসহ দুই বৃদ্ধা খুন হয়েছেন। এরা হলেন রিজিয়া বেগম (৮০) ও জোলেখা বেগম (৭০)। সোমবার রাত ৯টার দিকে হযরতপুর ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ওই বাড়িতে এ দুই বৃদ্ধা ছাড়াও আসাদ নামে জোলেখা বেগমের এক প্রবাসী ছেলেও (৩০) থাকেন। আসাদ সম্প্রতি গ্রিস থেকে দেশে ফিরেছেন। আসাদ পুলিশকে বলেন, ঘটনার সময় তিনি করাতিয়া বাজারে ছিলেন। কেরানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকা-ে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়েছে ওই ঘর থেকে। ঘরের মালামাল ছিল এলোমেলো। হত্যাকা- সম্পর্কে কোনো সূত্র পাওয়া না গেলেও সন্দেহের তালিকায় ছেলে আসাদকেও রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/০০২১ ঘ.