২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে গ্যাস লাইনে আগুন, যান চলাচলে বিঘ্ন

গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি কালভার্টের নিচে তিতাস গ্যাসের সরবরাহ লাইন লিকেজ হয়ে আগুন ধরেছে। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 05:31 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

গাজীপুর, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি কালভার্টের নিচে তিতাস গ্যাসের সরবরাহ লাইন লিকেজ হয়ে আগুন ধরেছে। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যা ৭টার দিকে চন্দ্রা বাস স্ট্যান্ডের কাছে এ অগ্নিকা- হয়। প্রায় একঘণ্টা পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন ধরেছে তা পুলিশ জানাতে পারেনি। এলাকাবাসীর বরাত দিয়ে কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, পাইপ লাইন থেকে প্রচ- বেগে আগুনের শিখা বের হয়ে ৫০ ফুট উচ্চতায় উঠে গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় গাজীপুর হয়ে টাঙ্গাইলগামী যানবাহন চলাচল বন্ধ রেখে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়। এতে গাজীপুর সদরের চান্দনা-চৌরাস্তা থেকে ঘটনাস্থল পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, কালিয়াকৈর দমকলকর্মীরা রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর যান চলাচল স্বভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৪ ঘ.