মুন্সীগঞ্জ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-কাওড়াকান্দি রুটে পদ্মার বুকে ডুবোচরে আটকা পড়া দুই ফেরির একটি খান জাহান আলী-২ উদ্ধার করা হয়েছে ১০ ঘণ্টা পর। তবে অপর ফেরি রামশ্রী এখনো উদ্ধার হয়নি।
সোমবার সকাল ৮টার দিকে কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়া যাওয়ার পথে যাত্রীবাহী দুটি বাস, ১০টি ট্রাক ও ১৪টি ছোট গাড়িসহ রো রো ফেরি খান জাহান আলী হাজরা চ্যানেলে ডুবোচরে আটকা পড়েছিল।
সন্ধ্যা সাড়ে ৭টায় এটি উদ্ধার করা হয় বলে জানান বিআইডব্লিউটিসি'র মাওয়া ঘাট ব্যবস্থাপক সিরাজুল হক।
অন্যদিকে রোববার রাতে কাওড়াকান্দি যাওয়ার পথে আটটি ট্রাক ও আটটি ছোট গাড়িসহ মাওয়া চ্যানেলে আটকা পড়ে রামশ্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৪ ঘ.
bdnews24