২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মণিরামপুরে আ'লীগ নেতা খুন

যশোরের মণিরামপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

যশোর, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- যশোরের মণিরামপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাজগঞ্জ এলাকায় নিহত হন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবু আব্দুল্লাহ (৪৫)। এলাকাবাসীর বরাত দিয়ে রাজগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আব্দুল্লাহ। রাত সাড়ে ৮টার দিকে রাজগঞ্জ মানিকতলা সেতুর কাছে ধান ক্ষেতে জবাই করা অবস্থায় তাকে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়। হুমায়ুন কবির আরো জানান, পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.