২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকাল থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঈদুল ফিতরের দিন সকালে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঈদুল ফিতরের দিন সকালে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের দিন সকাল সাড়ে ৯টায় গণভবনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ। এরপর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সর্বস্তরের মানুষের সঙ্গে, ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিচারপতি এবং বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০৪১ ঘ.