২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরশক্তি নির্ভর সেচযন্ত্র চালুর উদ্যোগ

দেশের প্রতিটি গ্রামকে সৌরশক্তি চালিত সেচযন্ত্র ব্যবহার কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য বিসিসিআরএফের অধীনে একটি পাইলট প্রকল্প হাতে নিচ্ছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রতিটি গ্রামকে সৌরশক্তি চালিত সেচযন্ত্র ব্যবহার কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য বিসিসিআরএফের অধীনে একটি পাইলট প্রকল্প হাতে নিচ্ছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র এবং ইউএসএআইডির সহায়তা চেয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বাংলাদেশে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন ও ইউএসএআইডির মিশন প্রধান রিচার্ড গ্রিনের সঙ্গে বৈঠকে সোমবার এ সহায়তা চান প্রতিমন্ত্রী। এই দুই মার্কিন কর্মকর্তা সোমবার প্রতিমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে যান। বৈঠক শেষে হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ী 'ক্লিন এনার্জি' প্রকল্প নেওয়া হচ্ছে। বিশ্ব জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা এবং বাংলাদেশের 'ক্লিন এনার্জি'র উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ক্ষুদ্র সেচ প্রকল্পে সৌরশক্তি ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশে 'অভ্যন্তরীণ বায়ু দূষণ কমাতে বাংলাদেশের গ্রামঞ্চলে বেশি করে জ্বালানি সাশ্রয়ী রান্নার চুলা ব্যবহার নিশ্চিত কতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া উদ্যোগের কথা মন্ত্রীকে অবহিত করেন। প্রতিমন্ত্রী মার্কিন কর্মকর্তাদের 'বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্রাটেজি অ্যান্ড অ্যাকশান প্ল্যান' সম্পর্কে অবহিত করেন এবং এই প্রকল্পের অধীনে বিভিন্ন প্রকল্প নিতে ইউএসএআইডির অব্যাহত সহযোগিতা কামনা করেন। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০২৯ ঘ.