২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ সচেতনতায় কেওক্রাডং অভিযাত্রা

পাহাড়ি পরিবেশ পরিচ্ছন্ন ও সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে শুক্রবার থেকে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং যাবেন ২৫ অভিযাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকক)- পাহাড়ি পরিবেশ পরিচ্ছন্ন ও সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে শুক্রবার থেকে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং যাবেন ২৫ অভিযাত্রী। তারা পার্বত্য অঞ্চলের অধিবাসী এবং পর্যটকদের মাঝে পরিবেশ সচেতনতায় বিভিন্ন কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে- মতবিনিময়, পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন ব্যানার-ফেস্টুন, দেয়াল লিখন ও গণস্বাক্ষর সংগ্রহ। সোমবার নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেসরকারি সংগঠন 'গো ফর ক্লিন সামিট'। চট্টগ্রাম ক্লাবের ব্যবস্থাপনায় কেওক্রাডং যাবে অভিযাত্রী দল। অভিযানে চট্টগ্রাম ক্লাবকে সহযোগিতা করছে পিএইচপি গ্র"প ও ডায়মন্ড ওয়ার্ল্ড। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযাত্রী দলের সদস্য আশফাক হাসান বলেন, ২৫ সদস্যের একটি অভিযাত্রী দল সর্বোচ্চ পাহাড় চূড়া কেওক্রাডংয়ের উদ্দেশ্যে বের হবে। তারা যাত্রাপথে বান্দরবানের রুমা বাজার থেকে কেওক্রাডং পর্যন্তঅ-পচনশীল দ্রব্য অপসারণ করবে। এসময় তারা পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষে স্থানীয়দের সাথে মতবিনিময় করবে। তারা ডাস্টবিন ব্যবহার এবং ব্যানার সাইনবোর্ড টানানোর ব্যবস্থা করবে বলে জানান আশফাক। পুরো অভিযানে কারিগরি সহযোগিতা দিচ্ছে এমআইএইচ সেইফ এবং অভিযাত্রীদের দিক নির্দেশনার দায়িত্ব পালন করবে স্থানীয় ইয়ং বোম অ্যাসোসিয়েশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২০২৬ ঘ.