২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার ১৫ দিন পর মানিকগঞ্জে যোগাযোগমন্ত্রী

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীরসহ পাঁচ জনের মৃত্যুর ১৫ দিন পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীরসহ পাঁচ জনের মৃত্যুর ১৫ দিন পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। যোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবু নাছের সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। যোগাযোগমন্ত্রী ঘটনাস্থল দেখে ঢাকা-মানিকগঞ্জ সড়কে দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলোতে সড়ব বিভাজক (রোড ডিভাইডার) দেওয়ার পাশাপাশি প্রশস্ত করার নির্দেশ দেন। ঢাকা-আরিচা সড়কে মোট ১৭টি দুর্ঘটনাপ্রবণ বাঁকে দ্রুত বিভাজক স্থাপনের নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী। সোমবার বিকেলে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এক সচেতনামূলক অনুষ্ঠান শেষে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান সৈয়দ আবুল হোসেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম, সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় গত ১৩ অগাস্ট এক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারেক মাসুদ, আশফাক মুনীরসহ পাঁচ জনের মৃত্যু হয়। মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চিত্রকর ঢালী আল মামুন ও তার স্ত্রী চিত্রকর দিলারা বেগম জলিসহ পাঁচজন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০০৭ ঘ.