হবিগঞ্জ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারনেটে নারীর আপত্তিকর ছড়ানোর অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক সিএনজি অটোরিকশা চালককে তিন মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া তাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাভোগ করতে হবে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুজিবুর রহমান এই আদেশ দেন বলে পুলিশ জানিয়েছে।
দন্ডিত মো. জিতু মিয়া চুনারুঘাটের কাছিশাইল গ্রামের লাল মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) কাঞ্চন দেব জানান, জিতু মিয়া দীর্ঘদিন যাবত একই গ্রামের এক নারীকে (২১) উত্ত্যক্ত করে আসছিলো। স¤প্রতি জিতু ওই নারীর মুখের ছবির সঙ্গে অন্যের ছবি লাগিয়ে কিছু আপত্তিকর ছবি তৈরি করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
ওই মেয়েটির অভিযোগ পেয়ে রোববার রাত ১১টায় জিতুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৭ ঘ.
bdnews24