২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

হবিগঞ্জ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার হরিতলা এলাকায় এ সংঘর্ষে নিহত হন উপজেলার সুন্দরপুর গ্রামের হুমায়ুন কবির (৪২) ও সদর উপজেলার অলিপুর গ্রামের আব্দুল মালেক সর্দার (৪৫)। বাঘাসুরা ইউনিয়ন যুবলীগ সভাপতি শামীম তালুকদার জানান, বিকাল ৫টার দিকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে আব্দুল মালেকের মৃত্যু হয়। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় হুমায়ুন কবিরের। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আলী ফরিদ জানান, হাইওয়ে পুুিলশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৭ ঘ.