২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ডুবোচরে আটকা দুই ফেরি

মাওয়া-কাওড়াকান্দি রুটে পদ্মার বুকে ডুবোচরে আটকা পড়েছে দুটি ফেরি, যাতে প্রায় অর্ধশত গাড়ির ২০০ যাত্রী রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 05:28 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

মাদারীপুর/মুন্সীগঞ্জ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-কাওড়াকান্দি রুটে পদ্মার বুকে ডুবোচরে আটকা পড়েছে দুটি ফেরি, যাতে প্রায় অর্ধশত গাড়ির ২০০ যাত্রী রয়েছে। ফেরি দুটি হলো- খান জাহান আলী-২ ও রামশ্রী। এর মধ্যে খান জাহান সোমবার সকালে কাওড়াকান্দি থেকে মাওয়া যাচ্ছিলো। অন্যদিকে রামশ্রী রোববার রাতে কাওড়াকান্দি যাওয়ার পথে আটকা পড়ে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি ঘাট ব্যবস্থাপক এম এ বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাওড়াকান্দি ঘাট থেকে আজ সকাল ৮টার দিকে রো রো ফেরি খান জাহান আলী রওনা হয়ে সাড়ে ৯টার দিকে নদীর মধ্যখানে হাজরা চ্যানেলে এসে ডুবোচরে আটকে পড়ে।" এ ফেরিতে যাত্রীবাহী দুটি বাস, ১০টি ট্রাক ও ১৪টি ছোট গাড়ি রয়েছে। মাওয়া ঘাট থেকে রোববার রাত ৯টায় ছেড়ে যাওয়া ডাম্পফেরি রামশ্রী পাঁচটি বাস, আটটি ট্রাক ও আটটি ছোট গাড়িসহ মাওয়া চ্যানেলে আটকে পড়ে বলে বাতেন জানান। তিনি বলেন, ফেরি দুটিকে টেনে আনতে জাহাজ আনা হলেও ডুবোচরের কারণে ফেরির কাছে যেতে পারছে না সেটি। বিআইডব্লিউটিসির মাওয়া ঘাট ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, একই চ্যানেলে লঞ্চ চলাচল না করার কথা থাকলেও চলছে। লঞ্চ বাঁচাতে গিয়ে সরু চ্যানেলে সকালে ফেরি খান জাহান আলী চরে উঠে যায়। আর বয়া ও সিগনাল যথাযথ না থাকায় চরে উঠে যায় রামশ্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১২২ ঘ.