২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

গাইবান্ধা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে পশ্চিম বৈদ্যনাথ গ্রামে নিহত আপেল (২০) ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। সুন্দরগঞ্জ থানার ওসি হাসান ইনাম জানান, আপেল বাড়িতে বিদ্যুতের সংস্কারের কাজ করার সময় তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১০০ ঘ.