২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ: চাঁদ দেখা কমিটির বৈঠক মঙ্গলবার

ঈদুল ফিতরের দিন নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতরের দিন নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে মঙ্গলবার। রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৩২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় বায়তুল মুকাররম কার্যালয়ে ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য যে কোনো উপায়ে জানাতে অনুরোধ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। টেলিফোন নম্বরগুলো হলো- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর- ০২-৯৫৬৩৩৯৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৯২১ ঘ.