দিনাজপুর, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরামপুর উপজেলা সদর থেকে দেড় হাজার বোতল ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
রোববার ভোরে ৫টার দিকে কবরস্থান এলাকায় একটি ট্রাকে এসব ফেনসিডিল পাওয়া যায় বলে বিজিবি জানায়।
বিজিবি বিরামপুর ক্যাম্পের অধিনায়ক শফিউদ্দিন হাওলাদার জানান, ট্রাকে এসব ফেনসিডিল ভুট্টা দিয়ে ঢাকা ছিলো। ট্রাক ফেলে চালক ও সহকারী পালিয়ে গেছে আগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২৫ ঘ.
bdnews24