চট্টগ্রাম, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের নিউ মার্কেটে একটি অভিজাত রেস্তোরাঁ থেকে ১৪০০ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় ডায়মন্ড রেস্টুরেন্ট থেকে হোসেন (২৬), শওকত আলী (২৭) ও রাসেল মিয়া (২৫) নামে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা নগরীর বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এএল/১৮১৪ ঘ.
bdnews24