২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওমর ফারুক (৪৫) ওই শিশুদের পাশের ঘরের ভাড়াটিয়া। মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আচার খাওয়ানোর কথা বলে সাদেক খাঁন রোডের এস্কেন্দারের বাড়ির ভাড়াটিয়া হালিমা বেগমের সাড়ে তিন বছরের শিশু কন্যাকে ডেকে নেয় ফারুক। এ সময় হালিমা এবং তার স্বামী বাসার বাইরে ছিলেন। বাসায় এসে তারা দেখেন তাদের মেয়ে কাঁদছে এবং শরীরে জ্বর। গোপনাঙ্গ রক্তাক্ত দেখে হালিমার সন্দেহ হয়। কেউ মেরেছে কিনা জানতে চাইলে শিশুটি ঘটনা খুলে বলে। হালিমার অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মাহমুদুল। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৮০৬ ঘ.