২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পুলিশকে চড়, বিএনপিকর্মী গ্রেপ্তার

নাটোরে এক পুলিশ সদস্যকে চড় মারার অভিযোগে বিএনপির ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এক জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

নাটোর, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে এক পুলিশ সদস্যকে চড় মারার অভিযোগে বিএনপির ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এক জনকে। রোববার ভোরে আলী হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ । সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার দুপুরে আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে এক বিএনপিকর্মী উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফকে চড় মারে। এ ঘটনায় শনিবার রাতে আব্দুল লতিফ বাদী হয়ে জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ হোসেন দেওয়ান শাহিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন তুষার ও যুবদল কর্মী আলী হোসেনসহ ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। অবশ্য জেলা বিএনপির সাধারণ সম্পাক আমিনুল হক চড় মারার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, "পুলিশ আমাদের কর্মসূচিতে বাধা দিলে আমাদের কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। কিন্তু কেউ চড় মারেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭২৫ ঘ.