চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম)- ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আগামী ৩০ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
তবে বন্দরের কাস্টমস কার্যালয় সরকার ঘোষিত ঈদুল ফিতরের ছুটি শেষে খুলবে।
সোনামসজিদ স্থল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম স্বাধীন সাংবাদিকদের জানান, সোনামসজিদ স্থল বন্দর এবং ভারতের পশ্চিম বঙ্গের মালদহের মোহদীপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি আগামী মঙ্গলবার থেকে পাঁচ দিন বন্ধ থাকবে।
এর মধ্যে এক দিন বন্দরের নির্ধারিত সাপ্তাহিক ছুটির দিন রয়েছে।
আগামী ৪ সেপ্টেম্বর বন্দরের কার্যক্রম আবার শুরু হবে বলে জানান শরিফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/১৭১২ ঘ.
bdnews24