২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বাগেরহাটে মোটর সাইকেলের ধাক্কায় রোকেয়া বেগম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

বাগেরহাট, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে মোটর সাইকেলের ধাক্কায় রোকেয়া বেগম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন রোকেয়া। তিনি ওই উপজেলার আক্কাস আলী শেখের স্ত্রী। বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, বাগেরহাটগামী একটি মটর সাইকেল রোকেয়া বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৫৪৬ ঘ.