২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতারি খেয়ে অসুস্থ

রাজধানীর চকবাজার এলাকায় হাজী দেওয়ান সড়কের একটি কারখানার ছয় শ্রমিক ইফতারি খেয়ে অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 05:43 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর চকবাজার এলাকায় হাজী দেওয়ান সড়কের একটি কারখানার ছয় শ্রমিক ইফতারি খেয়ে অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ শ্রমিকরা হলেন- রতন (৪০), উজ্জ্বল (৩০), সবুজ (২৮), রাহাত (১৮), মাসুদ (১৫) ও জুয়েল (২৬)। স্থানীয় বাসিন্দা আব্দুস শহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনোয়ার প্লাস্টিক কারখানার ৬ শ্রমিক স্থানীয় একটি দোকান থেকে ইফতারি এনে খায়। কিছুক্ষণ পর তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। "তারা অসংলগ্ন কথাবার্তা বলছিলো এবং ভারসাম্যহীন হয়ে পড়ে", বলেন তিনি। এ অবস্থা দেখে রাত সাড়ে ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয় বলে জানান শহিদ। তিনি বলেন, "ডাক্তার বলেছেন, তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এমআই/২৩৪০ ঘ.