২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোখে মলম দিয়ে অপহরণ চেষ্টা, আটক চার

এক কিশোরীর চোখে মলম মেখে অপহরণ চেষ্টার অভিযোগে নোয়াখালী শহরে শনিবার রাতে চার মহিলাকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 05:30 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

নোয়াখালী, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক কিশোরীর চোখে মলম মেখে অপহরণ চেষ্টার অভিযোগে নোয়াখালী শহরে শনিবার রাতে চার মহিলাকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। কাজী কলোনি থেকে আটক চারজন হলেন চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর রাজিয়া খানম প্রিয়া (২৭) ও পাঁচলাইশের নূর নাহার (৩০), নোয়াখালীর সেনবাগের শিল্পী (২৮) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার সুমি (২১)। এদের কাছ থেকে মলমের কৌটা, দু'টি ছোরা, অজ্ঞান করার কাজে ব্যবহৃত পাউডার ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। এরা মলম পার্টির সদস্য বলে পুলিশে জানিয়েছে। চোখে মলম দেওয়ায় অসুস্থ হয়ে পড়া নাহিদা আফরোজ টুইঙ্কেলকে (১৩) নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুধারাম থানার ওসি মোমাশাররফ হোসেন তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে মলম পার্টির ছয় সদস্য কাজী কলোনির মাইন উদ্দিন শাহীনের বাসায় ঢুকে তার মেয়ে নাহিদা আফরোজ টুইঙ্কেলের চোখে মলম লাগিয়ে টানা হেঁচড়া শুরু করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় স্থানীয় লোকজন চারজনকে আটক করে থানায় খবর দেয়। বাকি দুইজন পালিয়ে যায়। এ ব্যপারে সুধারাম থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৪ ঘ.