২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুজায় হামলার নিন্দায় ঢাকা

নাইজেরিয়ার আবুজায় জাতিসংঘ কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরিয়ার আবুজায় জাতিসংঘ কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাসিক বিতর্কে ঢাকার পক্ষ থেকে নিন্দা জানানো হয় বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। শুক্রবার নাইজেরিয়ার রাজধানীতে জাতিসংঘ কার্যালয়ে গাড়িবোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়। জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের অর্জন ও ভবিষ্যৎ সম্পর্কিত নিরাপত্তা পরিষদের মাসিক ডিবেটে ঢাকার পক্ষে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. নজিবুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধী এবং এ ধরনের বর্বরোচিত হামলার নিন্দা জানায়। হামলায় হতাহতের ঘটনায় নাইজেরিয়ার জনগণ এবং জাতিসংঘ পরিবারের সবার প্রতি সমবেদনাও প্রকাশ করেন নজিবুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২২২৩ ঘ.