২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাওড়াকান্দি-মাওয়া নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ

'সিরিয়াল' নেওয়াকে কেন্দ্র করে দুই পাড়ের চালকদের দ্বন্দ্বের জেরে মাদারীপুরে কাওড়াকান্দি-মাওয়া নৌ পথে স্পিডবোট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

মাদারীপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সিরিয়াল' নেওয়াকে কেন্দ্র করে দুই পাড়ের চালকদের দ্বন্দ্বের জেরে মাদারীপুরে কাওড়াকান্দি-মাওয়া নৌ পথে স্পিডবোট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকালের পর থেকেই এ পথে স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে। কাওড়াকান্দি স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন (ছোট) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরেই মাওয়া-কাওড়াকান্দি নৌ পথে সিরিয়াল আগে-পরে নেওয়াকে কেন্দ্র করে ¯িপ্রডবোট চালকদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জের ধরেই বিকাল সাড়ে ৪টার পর থেকে স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় তারা। বিষয়টি নিয়ে উভয় পাড়ের চালকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দেলোয়ার। সাড়ে সাত কিলোমিটারের কাওড়াকান্দি-মাওয়া নৌ পথে প্রায় ছয়শ' স্পিডবোট চলাচল করে। এতে সময় লাগে প্রায় ২৫ মিনিট। প্রতিটি বোট এক বার পারাপারে ১৩ জন করে যাত্রী বহন করে। দৈনিক দুই বার এই রুটে চলাচল করে একেকটি বোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮০২ ঘ.