নরসিংদী, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী শহরে শুক্রবার সন্ধ্যায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সুজন (২০) সদর উপজেলার দামেরভাওলা গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
নরসিংদী সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, সন্ধ্যায় মাছিমপুর এলাকায় একদল দুর্বৃত্ত সুজনকে কুপিয়ে খুন করেছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৬ ঘ.
bdnews24