২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়ায় আরো দুই ফেরি

ঈদে যানবাহন ও যাত্রী পারাপারে চাপ কমানোর জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে আরো দু'টি ফেরি যুক্ত হচ্ছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

মানিকগঞ্জ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে যানবাহন ও যাত্রী পারাপারে চাপ কমানোর জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে আরো দু'টি ফেরি যুক্ত হচ্ছে শনিবার। এগুলো হলো 'শাহ মকদুম' ও 'খানজাহান আলী'। এ রুটে এখন ফেরির সংখ্যা হবে ১১। বর্তমান এই রুটে রয়েছে আটটি রো-রো (বড়) এবং একটি কে-টাইপ (ছোট) ফেরি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) শুক্রবার এ তথ্য জানায়। এ রুটে চলমান ফেরিগুলো হচ্ছে শাহ আলী, শাহ পরান, কেরামত আলী, শাহ জালাল, আমানত শাহ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও কুমারী (কে-টাইপ)। বিআইডব্লিউটিসি'র আরিচা কার্যালয়ের ব্যবপস্থপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাওয়া-কাওড়াকান্দি রুটে চলাচলকারী শাহ মকদুম ও নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামত শেষে খানজাহান আলী শনিবার পাটুরিয়া আনা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.