ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁওয়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে বিজি প্রেসের মহাপরিচালকের বাসার দক্ষিণ পাশের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।
যুবকটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।
যুবকটির পরনে চেক লুঙ্গি ছিলো। বয়স আনুমানিক ৩০ বছর।
শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুবকটিকে শ্বাসরোধে হত্যার পর ওই স্থানে রেখে যায় দুর্বৃত্তরা।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২১৮ ঘ.
bdnews24