২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ কর্মকর্তাকে বদলি

জনপ্রশাসনের সিনিয়র সহকারী সচিব পর্যায়ের আট কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 11:24 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের সিনিয়র সহকারী সচিব পর্যায়ের আট কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মো. ইয়াসীন, আজিমুদ্দিন বিশ্বাস ও তপন কুমার বিশ্বাসকে জনপ্রশাসন মন্ত্রণালয়; ইয়াসমিন বেগমকে মন্ত্রিপরিষদ বিভাগ ও পরিমল সরকারকে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে। একই শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাইদ-উর রহমানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এবং জিয়াউল হককে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব নিয়োগ করা হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমানকে প্রত্যাহার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার আদেশটি বাতিল করা হয়েছে। গত ১০ অগাস্ট পদোন্নতির পর এই কর্মকর্তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭২০ ঘ.