২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগ্নেয়াস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার

রাজধানীর শাহআলী থানাধীন চটবাড়ি হিন্দুপাড়া বেড়িবাঁধ থেকে আগ্নেয়াস্ত্রসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 11:05 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহআলী থানাধীন চটবাড়ি হিন্দুপাড়া বেড়িবাঁধ থেকে আগ্নেয়াস্ত্রসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মো.বাপ্পী (২০), মো. মোহর আলী (২৮), মো.জুয়েল (২৪), মো.আশরাফুল বিশ্বাস (২৬), মো.শাহিনুর রহমান (২৪) ও মো. মেহেদী হাসান (২৪)। বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভালবার, ৫টি ছোড়া ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭০৩ ঘ.